,

শিরোনাম

আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট, বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল স্বৈরাচার

সংবাদের আলো ডেস্ক: স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) পঙ্গু করে রাখা হয়েছিল। গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এসব কথা জানান।

সরকারপ্রধান আরও বলেন, ৩০টি কুপ খনন করার উদ্যোগ নিয়েছে সরকার। আরও ৭টি কুপ খননের কাজ চলমান। গ্যাসের উৎস অনুসন্ধানে সার্ভে পরিচালনা গ্রহণ করেছে সরকার। বাপেক্সকে শক্তিশালী করার লক্ষ্যে দুইটি নতুন রিগ ক্রয় করার প্রক্রিয়া চলমান। একইসাথে অফশোর ও অনশোর প্রক্রিয়ায় গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া চলমান।

এছাড়া, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোমে গভীর সমুদ্রে ভাসমান এলএনজি স্টেশন স্থাপনের লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। ভাসমান এলএনজি স্টেশন স্থাপন হলে জ্বালানি সংকট কমে আসবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়