দুর্গাপুরে জালের ভেতর ধরা পড়লো ১০ ফুট লম্বা অজগর সাপ
রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: মেঘালয়ের সীমান্ত ঘেঁষা নেত্রকোণার দুর্গাপুর ইউনিয়নের আগাড়পাড়া গ্রামে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। সোমবার সকাল ৭টার দিকে শামসুল নামের এক ব্যক্তির মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।
সাপটি জালে আটকে পড়ার পর স্থানীয় বন্যপ্রেমী আমিন খানকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে সাপটিকে আয়ত্তে নেন। এরপর তিনি বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে দুর্গাপুর রেঞ্জাধীন সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাপটিকে দুর্গাপুরে নলুয়াপাড়া বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় যেকোনো বন্যপ্রাণী লোকালয়ে এলে তা না মেরে বন বিভাগকে জানানোর অনুরোধ করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।