রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূঞাপুরে ২ মাদককারবারীর কারাদন্ড 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ২ মাদককারবারীকে শনিবার (২৯ মে) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড  দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। এসময়ে উপস্থিত হলেন, ভূঞাপুর থানার উপপরিদর্শক মো. ইমারত আলী। 

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রায়ের বাশালিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. রিপন এবং আব্দুল বাছেদের ছেলে মো. ইসমাইল হোসেন। তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুব হাসান বলেন,  এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়