এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি
সংবাদের আলো ডেস্ক: এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আজ শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে এআই ব্যবহারে একটি আইনগত কাঠামো থাকা প্রয়োজন। এআই দিয়ে রায় লেখা অনুচিত কাজ। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে নানান পরামর্শ দেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে মানুষের দৈনন্দিন কাজে এআইয়ের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ডিনসহ বক্তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।