আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন– ইরান ইস্যুতে আমি যা চাই, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাই করবেন। একইসঙ্গে তিনি সাফ জানান, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তার কোনো ‘তাড়াহুড়ো নেই’।
বুধবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে তিনি সম্প্রতি নেতানিয়াহুকে কী বলেছেন।
জবাবে ট্রাম্প বলেন, তিনি (নেতানিয়াহু) ঠিক আছেন। আমি তাকে যা করতে বলব, তিনি সেটাই করবেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু খুব ভালো মানুষ। ভুলে গেলে চলবে না, সে একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী।
ইরানের সঙ্গে সীমিত চুক্তির বিষয়ে রাজি কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, তার প্রধান লক্ষ্য হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি বজায় রাখা।
মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে চলতি সপ্তাহে ইরানের ওপর নির্ধারিত একটি সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। এরপর থেকে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে বেশ অস্পষ্ট সময়সীমা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: সিবিএস নিউজ, টাইমস অব ইসরায়েল



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।