বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামির দায় স্বীকার

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার আসামি সোহেল রানা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

বুধবার (২০ মে) রামিসা হত্যার মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে স্বপ্না আক্তারকে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়