শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানে অবরোধ চলাকালে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো আচরণ করছে : ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: ইরানকে ঘিরে চলমান অবরোধ পরিস্থিতির মধ্যে মার্কিন নৌবাহিনীকে ‘জলদস্যুদের’ মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বন্দরগুলো ঘিরে পাল্টাপাল্টি অবরোধের প্রেক্ষাপটে একটি জাহাজ জব্দের সামরিক অভিযান বর্ণনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমাদের সেনারা ইরানি জাহাজটিতে আকস্মিক অভিযান চালিয়ে এর নিয়ন্ত্রণ নেয়। মার্কিন বাহিনী কার্গো ও তেলও দখলে নেয়। এটি খুবই লাভজনক একটি অপারেশন।’

এ সময় সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে তিনি আরও বলেন, ‘আমরা জলদস্যুদের মতো। তবে আমরা কোনো খেলা খেলছি না। এটি খুবই সিরিয়াস অভিযান।’

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন আইন বিশেষজ্ঞরা হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়