গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না
সংবাদের আলো ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সম্প্রতি দুইটা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)’র পক্ষে যাওয়ায় তারা মেনে নিলেন। অপরদিকে, আরেকটা ভোটে মানুষ ৭০ শতাংশ হ্যাঁ দিলেও বিএনপি তা মানেন না। ওই ৭০ শতাংশের রায় যেদিন বাস্তবায়ন হবে বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরাতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি গণভোটে হ্যাঁ দিয়ে থাকেন, তবে তা সংস্কারের পক্ষে অবস্থান নির্দেশ করে। কিন্তু সেই সংস্কার বাস্তবায়নে অনীহা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
শফিকুর রহমান আরও বলেন, নেত্রকোণায় সংসদ সদস্য মাসুম মোস্তফা এবং ডাকসু নেতাদের ওপর হামলা স্পষ্ট করে যে বিএনপি ফ্যাসিবাদের দিকে হাঁটছে। এছাড়া সরকার জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী হলেও জুলাই শহীদদের নিয়ে সরকারের কোনো কর্মসূচি দেখা যায়না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।