সরকারিভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা
সংবাদের আলো ডেস্ক: সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।