প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমলো ৫ গুণ
সংবাদের আলো ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের ব্যয় আগের তুলনায় বড় ধরনের কমানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার মতে, এখন একজনের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি ছিল।
আজ বুধবার (২২ এপ্রিল) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় খুবই সাধারণ খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম, ডাল এবং দই।
তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকারি ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে।
এর আগে, গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিল নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিরা। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদের বৈঠকটি হয় দুপুরে। গণমাধ্যমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দফতরে দুপুরের খাবার খান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।