‘তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার’
সংবাদের আলো ডেস্ক: তরুণ প্রজন্মকে প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা বাজেট নিয়ে গণস্বাক্ষরতা অভিযানের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করতে চায়। আর্থিক প্রণোদনা নিশ্চিত করা ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা সম্ভব নয়।
শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম সংস্কার এবং গল্পের মাধ্যমে শিক্ষা পদ্ধতি চালুর ওপর জোর দেয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের চেয়ে লার্নিং বেইজড বা শিখন নির্ভর স্কুলিংয়েই আগামীতে বেশি মনোযোগ দেয়া হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সর্বোচ্চ প্রাধান্য পাবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।