শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফের হরমুজ বন্ধ করল ইরান

সংবাদের আলো ডেস্ক: আবারো হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে।  

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি, আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, এই প্রণালী ‌‘তার পূর্বের অবস্থায়’ ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে। পুরো প্রণালীর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।’

আইআরজিসির বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যুতা’র জন্য অভিযুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে তাদের ‘তথাকথিত অবরোধ’ জলপথে ডাকাতির শামিল।

ইরান এর আগেই জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখে, তবে তারা এই প্রণালী বন্ধ করে দেবে।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের  সংঘাতের কারণে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) আবার খোলা হয়। 

এর আগে কিছু জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করতে দেখা গেছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে ঠিক কী পরিমাণ সামুদ্রিক যান চলাচল করেছে তা স্পষ্ট নয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়