রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: ফেনী জেলার জাতীয়তাবাদী যুবদলের নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি উপহার দিলেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

শহীদ হারুনুর রশিদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’ -এর উদ্যোগে একটি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় শহীদ হারুনের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল বাড়ি নির্মাণ কাজ উদ্বোধন করেন। তারা শহীদ হারুনের পরিবারের প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম বলেন, ‘‘শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যাচ্ছে।’’

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্যাংক রোডে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয় হারুন। ২০১৭ সালেও শহীদ হারুনের বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়