সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন: জ্বালানিমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশে এখন ডিজেল, পেট্রোল, অকটেন আছে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টনেরও বেশি। যার মধ্যে ডিজেল আছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। অকটেন আছে ১০ হাজার ৪০০ টন। আর পেট্রোল আছে ১৬ হাজার টন।

অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে মঙ্গলবার (৭ এপ্রিল) জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে জ্বালানিমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে তিনি এ তথ্য দেন।

এ মাসে আরও দুই লাখ টন জ্বালানি আসছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ জানান, ৩০ এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। অকটেন আসবে আরও ৭১ হাজার মেট্রিক টন। আর পেট্রোল আসবে ৩৬ হাজার মেট্রিক টন।

এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে ৪০ লাখ ৪৮ হাজার লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে বলেও এ সময় তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়