পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ভেতরে ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন তিনি।
এর আগে ৫ নম্বর ফটকের পাশে বিভিন্ন দাবি দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চিকিৎসকরা। সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগমুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রতিনিধি দল তাদের দাবি সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।