মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জ্বালানি তেলের দাম বাড়ছে না এপ্রিলে

সংবাদের আলো ডেস্ক: দেশের বাজারে এপ্রিলেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। তাই এই মাসে আগের দামেই বিক্রি হবে পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে বলা হয়, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে।

ফেব্রুয়ারি ও মার্চে এ দামেই বিক্রি হয়েছে জ্বালানি তেল। এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা ও ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।

তবে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম না বাড়ানোর কথা আগেই জানিয়েছিল সরকার। মূল্য নির্ধারণে সেই পথেই হাঁটলো সরকার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়