চিরায়ত ধারায় পহেলা বৈশাখ উদযাপিত হবে: সংস্কৃতিমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। তবে চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়। এমনটা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হাজার হাজার বছর ধরে পহেলা বৈশাখ চলে আসছে। বৈচিত্র্যের মাঝে ঐক্য এনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। এদেশের মানুষ নিজেদের মতো করে সংস্কৃতি পালন করবে।
তিনি বলেন, ফ্যাসিবাদী চিন্তা চেতনা ও মৌলবাদী ধ্যানধারণার বিরুদ্ধে সরকার। পহেলা বৈশাখের নামকরণের বিতর্ক দেশকে বিভক্ত করবে, যা অনর্থক। বিএনপি সরকার সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে দেশের হারানো গৌরব পুনরুদ্ধার করতে চায়।
বৈশাখের শোভাযাত্রার বিষয়ে অন্তবর্তী সরকারের সময়ে নামকরণ বিষয়ে তিনি বলেন, তখন ‘মঙ্গল শোভাযাত্রা’র পরিবর্তে ‘আনন্দ শোভাযাত্রা’ নামকরণের প্রয়োজন ছিল না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।