মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ দুই ভাই নিখোঁজ রয়েছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারন ডায়েরি করা হয়েছে। এদিকে সন্তানদের হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়। সাধারন ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। জানা যায়, রোববার সকালে তাদের বাড়ি ধীতপুর গ্রামের বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে তারা নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাদ্রাসা বা বাড়িতে পৌঁছায়নি।

স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। তিনদিন পর বেলকুচি থানায় পৃথক সাধারন ডায়েরি করা হয়েছে। যার নম্বর ১৬৫৯, ১৬৬০। যদি কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজদের সন্ধান পান তাহলে +৮৮০১৮২৭৪৭০৬৪৮ বা ০১৭৬২৬৬২৫৭৪ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, নিখোঁজের বিষয়ে পৃথক জিডি গ্রহন করা হয়েছে, ঘটনা বেলকুচি থানা এলাকায় হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়