শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রকৃত মুক্তিযোদ্ধা ও রাজাকারের সঠিক তালিকা প্রণয়ন বড় চ্যালেঞ্জ

সংবাদের আলো ডেস্ক: বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃত মুক্তিযোদ্ধা ও রাজাকারের সঠিক তালিকা প্রণয়ন। তবে জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রতিশতি দেন।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা, পুনর্বাসন ও ভাতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানালেন আহমেদ আযম খান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, দেশে স্বাধীনতা একবারই এসেছে। ’৯০ ও ’২৪-এর গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ অর্জন হলেও স্বাধীনতার সাথে মেলালে বিপর্যয় তৈরি হবে।

অন্যদিকে, মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটির অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দায়িত্ব সিটি করপোরেশন নেবে বলে জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার তাগিদ দেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়