সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিদ্যুৎকেন্দ্রতে হামলা হলে জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি ইরানের

সংবাদের আলো ডেস্ক: বিদ্যুৎকেন্দ্রগুলোতে যেকোনো হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি ও তেল অবকাঠামোতে হামলা চালাবে ইরান, যার ক্ষতি হবে অপূরণীয়। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ।

রোববার (২২ মার্চ) এক এক্সবার্তায় তিনি এমন মন্তব্য করেন। খবর মিডলইস্ট আইসহ একাধিক সংবাদমাধ্যমের।

বাঘের কালিবাফ দাবি করেন, জ্বালানি স্থাপনায় ইরানের হামলার কারণে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে।

এর আগে, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ভয়াবহ হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিলো তেহরান।

যুদ্ধ শুরুর পর প্রায় একমাস যাবত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য বন্ধ রেখেছে ইরান। যেখানে তেহরানের মিত্রদের জন্য খোলা রয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়