সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হরমুজ প্রণালি সচল করতে একজোট ২২ দেশ

সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করতে রাজি ২২টি দেশ।

এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে দেশগুলো। এ সময় হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের নিন্দা জানিয়েছে তারা।

যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ বেশকয়েকটি ইউরোপীয় দেশ রয়েছে এই ২২ দেশের তালিকায়। এছাড়াও যৌথ বিবৃতিতে শামিল হয়েছে এশিয়ার জাপান ও দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও যোগ দিয়েছে এই উদ্যোগে।

পাশাপাশি, উপসাগরীয় দেশগুলোর বেসামরিক ও জ্বালানি স্থাপনায় ইরানের হামলার নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, ওয়াল স্ট্রিট জার্নাল   

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়