সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক বিমান হামলা ইসরায়েলের

সংবাদের আলো ডেস্ক: দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এর মধ্যে তাইবেহ শহরে হামলার সময় তীব্র গোলাবর্ষণও চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান মাজাদেল ও জিবকিন শহরেও বোমা হামলা চালায়। পরে হামলার পরিধি বাড়িয়ে ইয়াতের এবং কাফরা এলাকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

প্রাথমিকভাবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া কানা শহরের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবানিজ কর্তৃপক্ষ। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়