সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘সাহস’ থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেই দাবি নাকচ করেছে ইরান। সোমবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেছেন, ট্রাম্পের ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখুক কী পরিণতি হয়। 

 নাইনি দাবি করেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করেছেন, তাহলে, সাহস থাকলে তিনি তার জাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চলে পাঠাতে পারেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়