ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান-লেবানন
সংবাদের আলো ডেস্ক: ইসরাইলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবানন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা হামলা বাড়িয়েছে, ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে।
এদিকে সংঘাতের মধ্যে দক্ষিণ লেবানন থেকেও রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।