সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নিয়োগ পেলেন নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ

সংবাদের আলো ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরদের ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে দুই পক্ষের দ্বন্দের মধ্যেই পদত্যাগ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায়।

সোমবার (৯ মার্চ) সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

এর আগে, জুলাই হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০২৪ সালের ৭ অক্টোবর সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাইমুম রেজাকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।

এদিকে, আজ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান ও মোহাম্মদ জহিরুল আমিনকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

তারা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা পাবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়