শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে: আইআরজিসি
সংবাদের আলো ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলার খবর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে।
তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানায়, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেলআবিব, বির আল সাবা এবং আমেরিকার আল আযরাক বিমানঘাঁটিতে ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলা চালানো হয়েছে।
আমিরুল মুমিনিন (আ.) নামে পরিচালিত এ হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইল ও আমেরিকার বিভিন্ন সামরিকঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
আমেরিকার আল আযরাক বিমানঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরাইলের তেলআবিব ও বির আল সাবাহ সামরিকঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারি ও ব্যাপক ধ্বংস ক্ষমতাসম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে।
আইআরজিসি এক বিবৃতিতে আরও জানায়, আগামী ঘণ্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরাইল-মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।