সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নতুন সুপ্রিম লিডারের অধীনে প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

সংবাদের আলো ডেস্ক: নতুন সুপ্রিম লিডার মুজতাবা খামেনির অধীনে প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে একটি ছবি প্রকাশ করেছে। একটি ক্ষেপণাস্ত্রের ছবি দিয়ে পোস্টে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মুজতাবা।’

৫৬ বছর বয়সী মুজতাবা কখনও কোনো সরকারি পদে ছিলেন না এবং খুব কম জনসমক্ষে বক্তব্য দিয়েছেন। এমনকি ইরানের ভেতরেও তাকে শান্ত ও রহস্যময় চরিত্র হিসেবে দেখা হয়।

অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির সেন্টার ফর ইসলামিক স্টাডিজ অ্যান্ড সিভিলাইজেশনের প্রধান অধ্যাপক মেহমেত ওজালপ এবিসিকে বলেন, ‘তিনি পর্দার আড়ালে কাজ করা এক গোপনীয় ব্যক্তি ছিলেন।’

অধ্যাপক মেহমেত বলেন, ‘তিনি মূলত তার বাবার প্রভাব ব্যবহার করতেন এবং বাবার কাছে যাওয়ার এক ধরনের ‘গেটকিপার’ ছিলেন, যা তাকে বিশেষ করে বিপ্লবী গার্ডদের কাছে খুব প্রভাবশালী করে তোলে।’

মুজতাবা খামেনির সঙ্গে শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বাহিনী ইসলামী প্রজাতন্ত্র এবং তার সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত।

তার বাবার ঘনিষ্ঠ মহলে প্রভাব থাকার কারণে তাকে একসময় ‘ক্ষমতার আড়ালের শক্তি’ বলেও অভিহিত করা হতো।

অধ্যাপক মেহমেত আরও বলেন, ‘মুজতাবার গণমাধ্যমে প্রবেশাধিকারও রেস্ট্রিক্টেড ছিল এবং দেশের প্রভাবশালী আলেমদের ওপরও তার প্রভাব ছিল।’

এই কারণে দীর্ঘদিন ধরেই তাকে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ওঠার সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি হিসেবে দেখা হচ্ছিল, বিশেষ করে, ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়