‘সরকারি হাসপাতাল নিয়ে যতোটা নেতিবাচক খবর ছড়ানো হয়, বাস্তবে ততোটা নয়’
সংবাদের আলো ডেস্ক: বাহির থেকে সরকারি হাসপাতাল নিয়ে যতোটা নেতিবাচক খবর ছড়ায়, বাস্তবে তা ততোটা সত্য নয় বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (৪ মার্চ) সাবেক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে সব বৈষম্য দূর করা হবে। হাসপাতালে আধুনিক ওটি করে দিতে প্রাইভেট সেক্টরের প্রতি আহ্বানও জানান তিনি।
চিকিৎসা সেক্টরে বিগত সময় যারা বৈষম্যের শিকার হয়েছে, তাদের অগ্রাধিকার দেয়ার পরামর্শ দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে যে দুর্নীতি হয়েছে, সে অবস্থা থেকে পরিত্রাণ চান আলোচকরা। যারা দুর্নীতি করে স্বাস্থ্যখাতের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে, তাদের বিচার দাবি করা হয় অনুষ্ঠানে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।