সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার

সংবাদের আলো ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির বলেছেন, ভারতীয় হাইকমিশনার আমদানি-রফতানি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারকে জানাবে এবং আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান বাণিজ্য সমস্যার সমাধান করবে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে  বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত থেকে সাড়ে নয় বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। বাংলাদেশ দেড় বিলিয়ন ডলার রফতানি করে। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিভিন্ন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশও কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। 

এসময় মন্ত্রী বলেন, হরমুজ প্রণালি অল্পদিন বন্ধ থাকলে সমস্যা নেই। এ নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই। আমদানি পণ্যসহ জ্বালানির মজুত আছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, ব্যবসা, অর্থনীতি ও বিনিয়োগসংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। এছাড়াও দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক ও জনগণকেন্দ্রিক সহযোগিতা সব ক্ষেত্রে আরও জোরদার করত চাই বলে মন্তব্য করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়