সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

সংবাদের আলো ডেস্ক: মিরপুরের পল্লবী এলাকার প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়। ঈদের পর স্থানীয়দের সাথে আলোচনা করে খালটির খনন কাজ শুরু হবে।

আমিনুল হক বলেন, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা যায়। খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার। 

তবে, খাল পাড়ের বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে খোলা আকাশের নিচে ‘ঠাঁই’ নিতে হবে তাদের।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়