সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নতুন আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নবনিযুক্ত আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এরআগে, সকালে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সে গেলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিদায়ী আইজিপি বাহারুল আলমের সঙ্গেও সাক্ষাৎ হয় তার। দু’জন কুশলও বিনিময় করেন।

এরপর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়