রোজায় সিএনজি স্টেশন খোলা ও বন্ধের সময় পুনর্নির্ধারণ
সংবাদের আলো ডেস্ক: রমজান মাসে বিদ্যুৎখাতে গ্যাসের চাহিদা ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন খোলা ও বন্ধের সময় পুনর্নির্ধারণ করেছে সরকার।
শুক্রবার(২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম রমজান হতে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আবার পবিত্র ঈদুল ফিতরে যাতায়াতের সুবিধার্থে ১৫ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি পাম্পগুলো সার্বক্ষণিক খোলা রাখা হবে।
সেখানে আরও বলা হয়, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে পূর্বের ন্যায় সিএনজি পাম্পগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।