শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশের স্বার্থকে সুরক্ষিত করাই আমাদের লক্ষ্য: শামা ওবায়েদ

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত করাই আমাদের লক্ষ্য, দেশের স্বার্থকে সুরক্ষিত করে সবার সাথে সম্পর্ক থাকবে— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশের মেরুদন্ড অনেকদিন পর শক্ত হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আমাদের দেশ সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবে, যোগাযোগ রাখবে। আমরা জনগণের ম্যন্ডেট নিয়ে এসেছি। আমরা আমাদের মেরুদন্ড শক্ত করে সামনে এগুতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে।

বিভিন্ন দেশে ভিসা জটিলতার বিষয়ে তিনি বলেন, ভিসার বিষয়টি নজরে আছে। কীভাবে ভিসার সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায় এটি নিয়ে কাজ চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়