শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিক্ষা মন্ত্রাণালয়ে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: শিক্ষাখাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না, সেটা হতে দেওয়া হবে না বলে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রাণালয়ে আর কোন দুর্নীতি হবে না। শিক্ষক বদলি একটি সিস্টেমে আনা হবে। বন্ধ করা হবে বদলি বাণিজ্য।

তিনি আরও বলেন, শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। সার্টিফিকেট নয় সক্ষমতাকে মূল্যায়ন করা হবে। হাফেজ কারী ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।  

এছাড়াও ইংলিশ মিডিয়াম স্কুল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

অন্যদিকে, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করা হবে না; শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ার কাজ করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম, মূল্যবোধসম্পন্ন-সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের দায়িত্ব সেই ভিশনকে বাস্তবে নামানো- বাজেটে, শ্রেণিকক্ষে, পরীক্ষায়, আর কর্মসংস্থানে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়