প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
সংবাদের আলো ডেস্ক: দ্বিতীয় দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এছাড়া এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী যোগ দেন ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়।
এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।