সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশ ও নেপালের গুরুত্বারোপ

সংবাদের আলো ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে অর্থনৈতিক অংশীদারত্বে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও নেপাল। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ (কানেক্টিভিটি) ও পর্যটন খাতে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছে উভয় পক্ষ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

ঢাকাস্থ নেপাল দূতাবাস জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশ ও জনগণের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, অভিন্ন আকাঙ্ক্ষা এবং গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। বিশেষ করে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।  

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়