বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, ২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো চলে গেছে, আর পুনরাবৃত্তি হবে না। আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। আমাদের প্রতিযোগিতা করতে হবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারব না। এডুকেশন এখন কোনো ডোমেস্টিক কমোডিটি না, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি। আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স—এই সবকিছু ব্যবহার করতে হবে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ডিজিটাল লিটারেসি লাগবে।

তিনি কারিকুলাম সম্পর্কে বলেন, কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে। পাশাপাশি এমপিও ভুক্তির ক্ষেত্রে কোন দুর্নীতি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়