মানুষের প্রত্যাশা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারের ওপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেটা পূরণ করাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা করতে গিয়ে আমরা নিরন্তরভাবে কাজ করে যাবো, কোনো গাফিলতি থাকবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমাদের মূল জায়গাটা হবে বিএনপি-র ৩১ দফা এবং নির্বাচনী মেনিফেস্টোকে ধারণ করে এগিয়ে যাওয়া। এছাড়াও দেশের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, এ দেশ গড়ার জন্য ৭১’ সালে যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেকের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের যে বিষয়, সেখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখবো।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।