বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজবাড়ীর ভোটকেন্দ্রে ড্রোন দিয়ে হবে নজরদারি

সংবাদের আলো ডেস্ক: রাজবাড়ী‌তে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ‘র‌্যাব-১০’ ও ‘সিপিসি-৩’ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, নির্বাচনকালীন সময়ের জন্য রাজবাড়িতে র‌্যা‌বের অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয়েছে।‌ সেখানে একজন অফিসার দায়িত্বে প্রতিটা আসনে একটি করে পেট্রোল টীম দেওয়া হয়েছে। পাশাপাশি সিভিল পোশাকে থাকবে র‌্যাব সদস্যরা। 

তিনি আরও বলেন, রাজবাড়ীর জন্য আলাদাভাবে ড্রোন অপারেটর নিয়ে আসা হয়েছে। ড্রো‌নের মাধ্যমে ভোটকেন্দ্রসহ বিভিন্নস্থানে নজরদারি করা হবে। অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে স্পেশালভাবে নজরদারি থাকবে। নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তী সময়ে র‌্যাব দায়িত্ব পালন করবে তিনি জানায় । 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়