বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শেরপুর শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম আগামী ৬ মাসের জন্য এই নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহ্বায়ক মোর্শেদ জিতু। এসময় তিনি বলেন “ছাত্র-জনতার বিপ্লবের চেতনা ধরে রাখতে এবং জেলার সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। আগামী ৬ মাসের এই মেয়াদে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

” বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম। সংবাদ সম্মেলনে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ শিক্ষার্থীরা। তারা আশা প্রকাশ করেছেন যে, শেরপুরের শিক্ষা ও সামাজিক উন্নয়নে এই নতুন নেতৃত্ব বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়