শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

সংবাদের আলো ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শাপলা কলির প্রচারণা চলাকালে ধানের শীষের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে আহত অবস্থায় ৪ জনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জনসভা শেষে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা জামায়াত নেতাকর্মীদের গতিরোধ করে তাদের ওপর হামলা ও মারধর করে। এ ঘটনায় ৩ জনকে আহত অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ সময় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সাথে, ঘটনায় জড়িতদের দ্রুত আটকের দাবিও জানান তিনি।  

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়