মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে বিএনপির নির্বাচনী জনসভা

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল ২ ভূঞাপুর – গোপালপুর আসনে  উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী বিরাট জনসভা সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়।  উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস ছালাম পিন্টু বিশেষ অতিথি ছালাম পিন্টুর সহধর্মিণী বিলকিস সালাম কন্যা ডাক্তার সাফায়েত বিনতে ছালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক খঃ লুৎফর রহমান  গিয়াস, উপজেলা বিএনপি   ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  প্রধান অতিথির বক্তব্যে ছালাম পিন্টু বলেন, নির্বাচনে আর মাত্র দুই দিন আছে, তাই নেতাকর্মীদের ঘরে বসে থাকার সময় নেই, নির্বাচনের আগের দিন থেকে ভোট গননা পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে ভোটের রেজাল্ট নিয়ে আসতে হবে, একটি মহল ও একটি দল ষড়যন্ত্র করছে, তাই নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। নির্বাচিত হলে ভূঞাপুর গোপালপুরকে আধুনিক ভূঞাপুর গড়ে তুলবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়