টাঙ্গাইল-২ আসনে ভোটের আমেজ নেই ভোটারদের মাঝে
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-২ সংসদীয় আসনে ভোটের আমেজ নেই ভোটারদের মাঝে। চায়ের ধুয়া ও আড্ডায় নেই আলোচনা সমালোচনা, নেই তর্ক বা বিতর্ক। এক নিরুত্তাপ ভোট হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারিতে।
টাঙ্গাইল-২ আসন গোপালপুর ও ভূঞাপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে রয়েছে দুটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ২৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৪২৬ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ১৮৩ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১৩৮টি ভোটকেন্দ্রে ৮০০টি ভোটকক্ষ স্থাপন করা হবে। এ আসনে মোট ৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অবর্তীণ হয়েছেন। এর মধ্যে বিএনপি থেকে (ধানের শীষ) নিয়ে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এ্যাডভোকেট আবদুস ছালাম পিন্টু, জামায়াত (দাড়িপাল্লা) নিয়ে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ন কবির, জাতীয় পার্টি (লাঙ্গল) নিয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ুন কবির তালুকদার, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি (হাত পাখা) নিয়ে মনোয়ার হোসেন সাগর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনে সংখ্যালঘু ভোটার সংখ্যা ০৯-১০ ভাগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু ভোটাররা বিভিন্ন প্রার্থীর মিছিল মিটিংএ অংশগ্রহণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সংখ্যালগু ভোটারের সাথে কথা বলে জানা যায় যেহেতু আমরা সংখ্যালঘু সংগত কারণে বিভিন্ন মিছিল মিটিংএ আমাদের অংশগ্রহণ করতে হয়। ভোট দিতে যাবেন কিনা জানতে চাইলে তারা জানান, আমরা সংখ্যালঘু তাই বিভিন্ন চাপের মধ্যে আমাদের থাকতে হয়, ভোট দিতে না গেলে আমাদের উপর অত্যাচার ও নির্যাতন নেমে আসবে। তাই অনিচ্ছা থাকা সত্বেও আমাদের ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে হবে। কাকে ভোট দিবেন জানতে চাইলে তারা জানান, কেন্দ্রের পরিস্থিতি বুঝে ভোট প্রদান করব। গণভোটে হ্যাঁ/না ভোট দিবেন কিনা? জানতে চাইলে তারা জানান, পরিস্থিতি বুঝে ভোট দিব। মূলত এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লা মধ্যে। ধানের শীষ এগিয়ে থাকলেও সংখ্যালঘু ও আ.লীগ সমর্থিতরা ভোটের কারণে পাল্টে যেতে পারে নির্বাচন ভোটের সমীকরণ।
তবে নির্বাচন সন্নিকটে আসলেও ভোটার মধ্যে নেই উৎসাহ ও উদ্দীপনা।
ক্যাপশন: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নির্বাচনে ৪ প্রাথীর ছবি। ১। সালাম পিন্টু (ধানের শীষ) ২। মাওলানা হুমায়ুন কবির (দাড়িপাল্লা) ৩। মো. হুমায়ন কবির (লাঙ্গল) ৪। মনোয়ার হোসেন সাগর (হাতপাখা)



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।