রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

সংবাদের আলো ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ২ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে আমেরিকার রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি জানান, দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সাথে এটা তার প্রথম বৈঠক।

এসময় দু’দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ব্রেন্ট ক্রিসটেনসন মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে আলাচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দফতরে যান মার্কিন রাষ্ট্রদূত।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়