প্রতিমন্ত্রী টুকুকে পবিত্র কুরআন উপহার দিলেন মুফতি হারুন ইজহার
সংবাদের আলো ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি হারুন ইজহার। সাক্ষাৎকালে তিনি প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় দু’জনের মধ্যে ধর্মীয় বিষয়াবলি, দেশ-সমাজের সার্বিক পরিস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাতে তারা একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন উভয়েই।
সাক্ষাৎ শেষে উভয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে সৌহার্দ্য ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন মুফতি হারুন ইজহার।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।