রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না: জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারাদেশ এখন জেগে উঠেছে। তারা বলে দিয়েছে— ‘আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই, বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না, নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই, বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান চাই।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা জাতিকে আর কোনো মিথ্যা আশ্বাস দেবো না। কিন্তু একটা কথা আল্লাহ তায়ালাকে সাক্ষী রেখে বলবো— বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত; এই তিনটার হবো ইনশাআল্লাহ আমরা পাহারাদার। এদেশের মালিক হবো না, জনগণের সেবক হবো। আর প্রতি বছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদেরসহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য থাকবে।

তিনি আরও বলেন, জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে। জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে। জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়