,

শিরোনাম

উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালি

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলিপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

উলিপুর বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও বক্তব্য অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর উপজেলার বিএনপির সদস্য সচিব  হায়দার আলী মিঞা ও ১নং যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম-আহ্বায়ক, উপজেলা বিএনপি, এরশাদুল হাবিব নয়ন , মহসিন আলী সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গৌরব ও ঐতিহ্য তুলে ধরেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়