সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান
সংবাদের আলো ডেস্ক: অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে ৯ ডিসেম্বর লন্ডনে থাকাকালীন সময়ে তারেক রহমান অবসরপ্রাপ্ত শতাধিক কর্মকর্তার সঙ্গে ভার্চ্যুয়াল সভা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।