কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ: কাল শুনানি হতে পারে
সংবাদের আলো ডেস্ক: দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আপিল আবেদনের শুনানি কাল রোববার চেম্বার বিচারপতির আদালতে হতে পারে।
এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে গত গত ২ ফেব্রুয়ারি রিট দায়ের করেছিলেন নাহিদ ইসলাম। পরদিন ৩ ফেব্রুয়ারি রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ওইদিনই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান নাহিদ ইসলাম।
এদিকে, এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে ব্যালট পৌঁছানোর কথা।
এছাড়া, কোনো আসনে আদালতের আদেশে ৮ ফেব্রুয়ারি বা এর পরে প্রার্থী তালিকায় পরিবর্তন হলে (প্রার্থিতা ফিরে পাওয়া বা বাতিল) ওই আসনের সব পোস্টাল ভোট বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।