বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশ কাউকে টার্গেট করে মারেনি: তালেবুর রহমান
সংবাদের আলো ডেস্ক: শুক্রবার পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে পুলিশ কাউকে টার্গেট করে মারেনি বলে মন্তব্য করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সাংবাদিক পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত। পুলিশ ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ বিক্ষোভকারীদের নিবৃত্ত করেছে।
সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই শান্তি শৃঙ্খলা নষ্ট হয়; এমন কিছু না করার আহ্বান জানান তালেবুর রহমান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।